ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন স‌চিব‌কে স‌রা‌লো সরকার 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তিন স‌চিব‌কে স‌রা‌লো সরকার 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণাল‌য়ের স‌চিব‌কে স‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই তিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

আরো পড়ুন:

ওই তিন সচিব হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে নতুন সরকার গঠনের আগের তিন দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদের দুজন কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। তারা হলেন—মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এরপর চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে। তিনি এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

প্রশাসনে আরো কিছু পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে খালি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি সচিবের পদে যেমন নিয়োগ দেওয়া হবে, তেমনই চুক্তিতে থাকা কয়েকজন সচিবের জায়গায়ও পরিবর্তন আসতে পারে। এছাড়া, মাঠ প্রশাসনে জেলা প্রশাসকসহ (ডিসি) গুরুত্বপূর্ণ বেশকিছু পদে পরিবর্তন আসতে পারে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়