রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে, কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা আমরা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে গেছে।”
ঢাকা/এমআর/রফিক
দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ