ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা ও জুড়ী নদীর পানি

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৭ মে ২০২৬  
মৌলভীবাজারে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা ও জুড়ী নদীর পানি

মনু নদী। ফাইল ফটো

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা ও জুড়ী নদীর পানি। বুধবার (২৭ মে) সকাল ৯টার দিকে কুশিয়ারার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং জুড়ী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।  পানি উন্নয়ন বোর্ড থেকে এ তথ্য জানানো হায়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল পর্যন্ত জেলার মনু নদীর পানি বিপৎসীমার ২০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি চাদঁনীঘাট এলাকায় ৫৮ সেন্টিমিটার বিপৎসীমার নিচে রয়েছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে, বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারার পানি। আজ সকাল ৯টা পযর্ন্ত এই নদীর বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এই নদীর পানি জুড়ী উপজেলার শিলঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।  

আরো পড়ুন:

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, মৌলভীবাজার চারটি নদীই উজান থেকে এসেছে। তাই বৃষ্টি হলে দ্রুত পানি নেমে আকস্মিক প্লাবনের সৃষ্টি হয়। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি পেলে বন‍্যার শঙ্কা দেখা দিতে পারে।

ঢাকা/আজিজ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়