বিএনপির ইশতেহার
বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছরে আদর্শ থেকে বিচ্যুত হয়নি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ইশতেহার ঘোষণা করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আজ থেকে ৪৭ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) প্রষ্ঠিতা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ইশতেহার ঘোষণায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে পুনর্গঠন করা হবে। এসব কিছু নিয়েই আমি বলেছিলাম এই হ্যাভ আ প্লান।”
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়।
ঢাকা/আলী/সাইফ