ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না: মাহদী আমিন

মাহদী আমিন।

ভোটের ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ না করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাহদী আমিন এ নির্দেশনা দেন।

তিনি বলেন, “নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হচ্ছে।”

আরো পড়ুন:

মাহদী আমিন অভিযোগ করেন, “নির্বাচনকে বিতর্কিত করতে ভোটের আগের রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি এবং কালো টাকার ব্যবহার হয়েছে। অনেক জায়গায় জনগণ ও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী এসব অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

তিনি আরো বলেন, “আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে।”

এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরো বেশি হতে পারতো বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, “বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া মৃত ব্যক্তির নামে ভোট প্রদান এবং অনেক ভোটার নিজ ভোট দিতে না পারার অভিযোগ পাওয়া গেছে।”

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়