ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২ মার্চ ২০২৬  
বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ

রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৮ মার্চ  ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে পারে।

রবিবার (১ মার্চ) দলীয় সূত্র এ তথ্য জানান। 

আরো পড়ুন:

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

প্রতিবছরের মতো এবারও রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার আয়োজন করছে বিএনপি। এ আয়োজনের ধারাবাহিকতায় পরবর্তীতে কূটনীতিকদের সম্মানেও পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে জানা গেছে।

ঢাকা/আলী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়