ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরাসরি: দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২ মার্চ ২০২৬   আপডেট: ১১:১৭, ২ মার্চ ২০২৬
দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ

দোহায় অন্তত আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে

কাতারের রাজধানী দোহায় অন্তত আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইরানি হামলার ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। খবর আলজাজিরার। 

হঠাৎ পরপর বিস্ফোরণের শব্দে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের উৎস বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরো পড়ুন:

গতকাল শনিবারও দোহায় অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসে অবস্থিত তাদের আক্রোটিরি সামরিক ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত হেনেছে। তারা জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং রবিবার মধ্যরাতে এই হামলাটি ঘটে। খবর আল-জাজিরার।

মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সামরিক কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র হলো এই আক্রোটিরি ঘাঁটি। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের ওপর হামলার উদ্দেশ্যে যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহারের মার্কিন অনুরোধে সম্মতি দেওয়ার পরেই এই ড্রোন হামলার ঘটনা ঘটল।

সাইপ্রাস সরকার নিশ্চিত করেছে, একটি চালকবিহীন ড্রোন ব্যবহার করে হামলা হয়েছে এবং এর ফলে ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিম্বিওটিস জানান, সরকার যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাগদাদের জুরফ আল-সাখর এলাকায় বিমান হামলা

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে অবস্থিত জুরফ আল-সাখর এলাকায় একটি বিমান হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার। 

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। 

তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা চালাচ্ছে। ইরানের নূর নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আধা ঘণ্টা আগে জানায়, ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমের বিভিন্ন এলাকায় ‘একটানা বিস্ফোরণ’ শোনা যাচ্ছে। 

হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সোমবার (২ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত’ ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ অভিযান’ অব্যাহত থাকবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়