ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিটিআরসি চেয়ারম্যানের সাথে ভিওন প্রতিনিধিদলের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:২০, ২৮ জানুয়ারি ২০২৫
বিটিআরসি চেয়ারম্যানের সাথে ভিওন প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সাথে মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন এর বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি ফাবেলাসহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ ও বাংলালিংকের ব্যবসা প্রসারে ভিওনের পরিকল্পনা বিষয়ে আলোচনায় অংশ নেন।

আরো পড়ুন:

এ সময় বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগুলু, ভিওন পরিচালনা বোর্ডের সদস্য স্যার ব্রান্ডন লুইস, কর্পোরেট অ্যাফেয়ার্স বিষয়ক গ্রুপ ডিরেক্টর মেরিন বাবায়ান, ডিরেক্টর অব গর্ভমেন্ট রিলেশনস হিউ বেনেট, সিনিয়র অ্যাডভাইজর ও নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মেথিউ গালভানি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সচিব জহরাত আদিব চৌধুরী ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিষয়ক উপ-পরিচালক মোস্তফা কামাল মাসুদ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়