ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিভারপুলকে উড়িয়ে দিল নাপোলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিভারপুলকে উড়িয়ে দিল নাপোলি

ক্রীড়া ডেস্ক : এক সপ্তাহ পর কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। এর আগে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নাপোলির বিপক্ষে হারল অলরেডসরা। এর ফলে প্রাক মৌসুমে প্রস্তুতিতে কোনো জয় ছাড়াই নতুন মৌসুম শুরু করতে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।

নিজেদের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে হেরেছে লিভারপুল। সব মিলিয়ে প্রাক মৌসুমের শেষ চার ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। গতকাল রাতে অ্যানফিল্ডের ক্লাবটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান সিরি’আর ক্লাব নাপোলি।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের একাদশে থাকা সাত ফুটবলার গতকাল নাপোলির বিপক্ষে দলে ছিল। তারপরও প্রথমার্ধে দুটি গোল হজম করতে হয়েছে লিভারপুলকে। যদিও অলরেডসদের এ ম্যাচে ছিলেন না দলের আক্রমণের সেরা তিন তারকা মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। এছাড়া তাদের সঙ্গে একাদশে ছিলেন না ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। আন্তর্জাতিক ম্যাচ শেষে এখনো ক্লাবে ফেরেননি তারা।

নাপোলির হয়ে ম্যাচের ১৭ মিনিটে দলকে এগিয়ে দেন লরেঞ্জো ইনসাইন। ম্যাচের ২৯ মিনেটে দলের ব্যবধান দিগুণ করেন মিলিক। আর বিরতির পর নাপোলিকে ৩-০ গোলে এগিয়ে দেন আমিন ইউনেস। ম্যাচের শেষপর্যন্ত আর বিপদ না হওয়ায় ইয়ুর্গেন ক্লুপের দলের বিপক্ষে এ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় নাপোলি।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়