ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অলিম্পিক থেকে ছিটকে গেলেন ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৮ অক্টোবর ২০২০  
অলিম্পিক থেকে ছিটকে গেলেন ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন

চলতি বছরের টোকিও অলিম্পিক করোনার কারণে পিছিয়ে সামনের বছরে চলে গেছে। আর তাতে যেন, ক্ষতিই হয়ে গেলো ১০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যানের। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট ডোপ পরীক্ষায় অংশ না নেওয়াতে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। ফলে সামনের বছরের অলিম্পিকে অংশ নিতে পারবেন না এই স্প্রিন্টার।

২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জেতা কোলম্যানের নিষেধাজ্ঞা নিয়ে অ্যাথলেটিক্স ইনটেগ্রিটি ইউনিট মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে, দুর্দান্ত এবং সেরা এই অ্যাথলেট কোর্টে ঝড় তোলার বিষয়ে যতটা সচেতন, ঠিক ততটাই অসচেতন তাদের সাধারণ দায়িত্ববোধের জায়গায়। ডোপ টেস্টে তিনবার অংশ না নেওয়াতে, ২৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’ 

আরো পড়ুন:

গত ১৪ মে থেকে কার্যকর এই নিষেধাজ্ঞার ফলে আগামী বছরে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না তিনি। ২০১৯ সালের ১৬ জানুয়ারি প্রথম, একই বছরের ২৬ এপ্রিল দ্বিতীয় ও গত ৯ ডিসেম্বর তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নেননি কোলম্যান। গত জুন থেকে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। শাস্তির বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিলের জন্য ৩০ দিন সময় পাবেন তিনি।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়