ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে ৫ বছরের ছেলেকে হারালেন সাবেক ফুটবলার পারভেজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৭:০২, ২৮ জুলাই ২০২১
ডেঙ্গুতে ৫ বছরের ছেলেকে হারালেন সাবেক ফুটবলার পারভেজ

রাহিলকে হারিয়ে শোকস্তব্ধ পারভেজ

ডেঙ্গু কেড়ে নিয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা আনোয়ার পারভেজের ৫ বছর বয়সী ছেলে রাহিল শাহরিয়ারের প্রাণ। পারভেজ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব এলিট ইয়ুথ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাহিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের মিডিয়া বিভাগ। ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান পারভেজকে পাওয়া যাচ্ছে না মুঠোফোনে। কয়েকবারের চেষ্টায় যোগাযোগ করার পর জানা যায় তিনি কথা বলার অবস্থায় নেই।

আরো পড়ুন:

করোনা মহামারির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। এর মধ্যে হঠাৎ তীব্র জ্বর উঠলে রাহিলকে গত শনিবার ভর্তি করানো হয় হাসপাতালে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

রাহিলের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়