ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব: ক্যারমে জয় পেয়েছে চার জুটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২১  
ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব: ক্যারমে জয় পেয়েছে চার জুটি

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১’ এ চলছে ক্যারম দ্বৈত ইভেন্ট। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আট জুটিতে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে জয় পেয়েছেন চার জুটিতে ৮ জন। তারা হলেন গোলাম মোস্তফা ও রিয়াজ আহম্মেদ সুমন জুটি, মো. হারুন অর রশীদ ও ইন্দ্রজিৎ কুমার ঘোষ জুটি, মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল মমীন হুটি এবং শেখ হাসান ও এ এম বি আরিফ জুটি।

এর আগে গতকাল শুক্রবার ১২ জুটিতে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে জয় পেয়েছিলেন মো. শোয়েবুর রহমান মিথুন ও বাবুল তালুকদার জুটি, কে এম আসাদ ও মো. সুমিত আহমেদ সোহেল জুটি, মো. ভানভীর আহাম্মেদ সজীব ও মো. জুবায়ের আলম খান (রাকেশ) জুটি, মো. শাকিল আহমেদ ও মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব জুটি, মোহাম্মদ সালাউদ্দিন টিটু ও মোহাম্মদ পনি হোসাইন জুটি এবং মো. মাসুদ পারভেজ মিলন ও রোহেত আলী রাজীব জুটি।

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১’ এর ইতোমধ্যে নারীদের লুডু ও পুরুষদের শ্যুটিং ইভেন্ট শেষ হয়েছে। চলছে পুরুষদের দাবা ও ক্যারম ইভেন্ট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে ফুটবল, ১০০ মিটার স্প্রিন্ট, মিনি ম্যারাথন (সিনিয়র), দাবা, ক্যারাম, এয়ারগান শ্যুটিং, লুডু (মহিলা) ডিসিপ্লিন রয়েছে।

ওয়ালটন- বিপিজেএ ক্রীড়া উৎসবের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়