ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটিং অর্ডারে ওলটপালট, ১৪২ রানের চ্যালেঞ্জ ছুড়ল বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:০৮, ২৯ জানুয়ারি ২০২২
ব্যাটিং অর্ডারে ওলটপালট, ১৪২ রানের চ্যালেঞ্জ ছুড়ল বরিশাল

ক্রিজে তখন নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়। ইনিংসের ১৪তম ওভার চলছে। ডাগআউটে ব্যাট হাতে শ্যাডো করছেন সাকিব আল হাসান। নিয়মিত তিনে নামা বরিশালের অধিনায়ক শেষ পর্যন্ত ব্যাটিংয়ে এলেন সাতে। এভাবে পুরো ব্যাটিং অর্ডারই ওলটপালট করে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াইয়ে নামে বরিশাল। শেষ দিকে ধস নামলেও পর্যন্ত মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে চ্যালেঞ্জ ছুড়েই থেমেছে সাকিবের দল।

শনিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে বরিশাল।  চার পরিবর্তন নিয়ে খুলনার বিপক্ষে খেলতে নামা বরিশালের ব্যাটিং লাইনআপে দেখা যায় ব্যাপক রদবদল।

আগের তিন ম্যাচে ওপেন করা শান্ত একাদশে থাকলেও ব্যাটিংয়ে আসেন পাঁচে, আর সৈকত আলী বাদই পড়েন। মুশফিকদের বিপক্ষে ওপেনিংয়ে আসেন সবশেষ দুই ম্যাচে পাঁচে নামা ক্রিস গেইল ও শেষ দিকে ব্যাটিং করে জ্যাক লিনটট। লিনটট (১১) আউট হলে ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে। আগের তিন ম্যাচে ওপেনিং জুটি ১বার বিশের ঘর পেরিয়েছিল, আর দুবার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি।    

তবে গেইল ছিলেন এক প্রান্তে দেওয়াল হয়ে। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে সর্বোচ্চ ৪৫ রান। ২ ছয় ও ৪ চারে এ রান করেন গেইল। শুরুতে গেইলের এই ইনিংস না হলে বিপদ বাড়তো বরিশালের। 

তিনে আসেন জিয়াউর রহমান। এদিন নিজের সহজাত ব্যাটিং করতে পারেননি জিয়া। খেলেছেন ডট বল। ১ ছয়ে ১৩ বলে ১০ রান করেন। দুই ধাপ এগিয়ে আসা নুরুল হাসান সোহানও এদিন ছিলেন অকার্যকর (১১ বলে 8)।  মাঝে জুটি গড়েন ওপেনিং থেকে পাঁচে নামা শান্ত ও তৌহিদ হৃদয়। দুজনের জুটি থেকে আসে ৩১ বলে ৩৫ রান। দুজনের থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। শান্ত ১৯ ও হৃদয় আউট হন ২৩ রানে। 

তিন থেকে সাতে আসে সাকিবকে দেখা গিয়েছিল সাবলীল। এক্সট্রা কাভারে দারুণ চারে খোলেন রানের খাতা। পরের বলেও হাঁকিয়েছিলেন বাউন্ডারি। তবে ইনিংস লম্বা করতে পারেননি। থিসারা পেরেরার বলে স্কয়ার লেগে আন্দ্রে ফ্লেচারের দারুণ ক্যাচে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ৫ বলে ৯ রান। সাকিবের আউটের পর তিন উইকেট হারিয়ে পরবর্তী ১৬ বলে বরিশাল তোলে ১১ রান। 

এদিন দারুণ ফিল্ডিং করেছে মুশফিকের দল। ফেলচার ছাড়াও বাউন্ডারি লাইনে পেছন দিকে লাফিয়ে ইরফান শুক্কুরের ক্যাচ ধরেন মেহেদী হাসান। তিনি বোলিংও করেছেন দারুণ, ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ১ উইকেট। সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বী, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা। 

চট্টগ্রাম/রিয়াদ  

সর্বশেষ

পাঠকপ্রিয়