ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কোনো সন্দেহ নেই, ব্যালন ডি’অর জিতবে বেনজেমা: মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৩১ মে ২০২২   আপডেট: ১১:৩৬, ৩১ মে ২০২২
কোনো সন্দেহ নেই, ব্যালন ডি’অর জিতবে বেনজেমা: মেসি

গত বছর রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। গত বছর বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই আগামী ব্যালন ডি’অর আয়োজনে অষ্টমবার তার বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মেসিও মনে করছেন সেটাই, তার দৃঢ় বিশ্বাস এবারের ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।

শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে বেনজেমার দল শিরোপা জিতেছিল। ১৪তম ট্রফি জয়ের পর এই ফরাসি ফরোয়ার্ডকেই ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রাখছেন অনেকে। সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলেই দিয়েছেন, ‘ভোটাভুটি বন্ধ করুন, এবার বেনজেমাই জিতবে ব্যালন ডি’অর।’

আরো পড়ুন:

এবার অঁরির কথাই যেন ধ্বনিত হলো মেসির মুখ দিয়ে, ‘আমি মনে করি, কোনো সন্দেহ নেই যে বেনজেমাই ব্যালন ডি’অর জিতবে। এটা খুবই পরিষ্কার যে বেনজেমার চমৎকার একটি বছর ছিল এবং শেষ করলো চ্যাম্পিয়নস লিগ জিতে, শেষ ষোলো থেকে প্রত্যেক ম্যাচে সে দলের কাণ্ডারি ছিল। আমি মনে করি এই বছর ওর ছিল, কোনো সন্দেহ নেই।’

বেনজেমা চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৫ গোল। পিএসজি, চেলসি, ম্যানসিটির বিপক্ষে নকআউটে করেছেন জয়সূচক গোল। এছাড়া লা লিগায় ২৭ গোল ও ১২টি অ্যাসিস্ট তার। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়