ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘একটা ম্যাচ যদি জিতি আপনারা ভিন্ন বাংলাদেশকে দেখবেন’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৫ অক্টোবর ২০২৩  
‘একটা ম্যাচ যদি জিতি আপনারা ভিন্ন বাংলাদেশকে দেখবেন’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, একটি জয়ে বদলে যাবে দৃশ্যপট। এবার তার সুরে যেন তাল মেলালেন দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও। তার মতে, একটি ম্যাচ জিতলেই ভিন্ন বাংলাদেশকে দেখা যাবে। 

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র পাওয়া বলতে মাহমুদুল্লাহর সেঞ্চুরি। রান তাড়া করতে নেমে যখন বাংলাদেশ উইকেট হারানোর মিছিলে বিপর্যস্ত, তখন মাহমুদুল্লাহ এক প্রান্তে আগলে দাঁড়ান ঢাল হয়ে। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১১১ রান। 

আরো পড়ুন:

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই অভিজ্ঞ ব্যাটার বলেন, ‘আমরা যেটা চেষ্টা করতে পারি বাংলাদেশের জন্য ম্যাচ জিততে। আমরা চেষ্টা করছি। সামনেও কঠোর পরিশ্রম করবো। হয়তো হচ্ছে না্। একটা ম্যাচ যদি জিতি আপনারা ভিন্ন বাংলাদেশকে দেখবেন।’

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে ৪৬.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয় লাল-সবুজের দল। তাতে ১৪৯ রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। 

বরাবরের মতো এই ম্যাচেও বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল টাইগাররা। সেখান থেকে মাহমুদউল্লাহর শতকে দুইশ পার করে সম্মানজনক স্কোর গড়তে পারে বাংলাদেশ। মাহমুদউল্লাহ জানালেন, ৩২০/৩৩০ হলে তাড়া করা সম্ভব হতো। 

এ নিয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহর ভাষ্য, ‘আমরা মাঝেও আলাপ করছিলাম ড্রিংকস টাইমে, ৩২০-৩৩০ হলে চেজ করা সম্ভব। কিন্তু আমরা ওই রানের নিচে ওদের রাখতে পারিনি।’

৪০ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান রেট ছয়ের নিচে থাকলেও পরে বদলে যায় দৃশ্যপট। শেষ ১০ ওভারে দলটি যোগ করে ১৪৩ রান! এখানেই মূলত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায়।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়