ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ২০০ টাকায় বিপিএলের দুই ম্যাচ  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে ২০০ টাকায় বিপিএলের দুই ম্যাচ  

এবার বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা মাঠে গড়াতে যাচ্ছে। ১৩ ফেব্রুয়ারি থেকে সাগারিকার পাড়ে বসবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসর। 

চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করা যাবে বিপিএলের দুই ম্যাচ। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আরো পড়ুন:

গ্র্যান্ড স্ট্যান্ড, রুফটপ হসপিটালাটি বক্সের টিকিট ২ হাজার ৫০০ টাকা। এছাড়াও ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, ইস্টার্ন স্ট্যান্ড ৪০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। 

বিটাক মোড়ের পাশে সাগরিকা টিকিট সেন্টার ও এম এ আজিজ টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। এ ছাড়া বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ঘরে বসে কেনা যাবে। আগামীকাল থেকে, ম্যাচের আগের দিন, ম্যাচের দিন টিকিট পাওয়া যাবে নির্ধারিত স্থানে। 

প্রতিবার ঢাকায় প্রথম পর্বের পরই চট্টগ্রামের বিপিএল গড়াতো। এবার হয়েছে ব্যতিক্রম। ঢাকায় শুরুর পর সিলেটে হয় দ্বিতীয় পর্ব। সিলেট থেকে ফিরে আবার ঢাকায় গড়ায়। আজ ঢাকায় তৃতীয় পর্বের খেলা শেষ হবে।

ঢাকা/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়