ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাগজ দেখিয়ে পাপন বললেন, ‘তদন্ত রিপোর্টে কিছু নেই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৯ মার্চ ২০২৪   আপডেট: ১৫:৫৬, ৯ মার্চ ২০২৪
কাগজ দেখিয়ে পাপন বললেন, ‘তদন্ত রিপোর্টে কিছু নেই’

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কিছুই নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। 

শনিবার (৯ মার্চ) বিসিবির দশম বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সামনে তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্নে এমন মন্তব্য করেন বিসিবি প্রেসিডেন্ট। এ সময় পকেট থেকে কাগজও বের করে দেখান তিনি। 

আরো পড়ুন:

বিশ্বকাপ ব্যর্থতার কথা আর অজানা নয় কারোই। ৯ ম্যাচে মাত্র ২ জয় কেন সেই উত্তর খুঁজে বের করতে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল। ক্রিকেটার, কোচিং স্টাফ, সফর করা সকল স্টাফদের সঙ্গে কথা বলেছে তদন্ত অনুসদ্ধান্ত কমিটি। 

তবে এই রিপোর্ট প্রকাশ করেনি বিসিবি এবং এমনকি নবম বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। বিসিবি প্রেসিডেন্ট নিজেই এই রিপোর্ট সংরক্ষণ করেন। এতে বিসিবির কয়েকজন পরিচালক নাখোশ হন। 

খালেদ মাহমুদ সুজন তো রিপোর্ট জন সম্মুখে আনার দাবি করেন। এমন সমালোচনার পর আজ বোর্ড মিটিংয়ে বিসিবি সভাপতি নিজে এই রিপোর্ট পড়ে শোনান। 

বিসিবি সভাপতি বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

রিপোর্টে কিছু না থাকলেও তদন্ত কমিটির প্রস্তাবনা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে বলে জানান পাপন, ‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তাদের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন। যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে উল্লেখ নেই।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়