ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৮ ডিসেম্বর ২০২৫  
মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল

দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক জয়ে রাঙাতে পারেননি মোস্তাফিজুর রহমান। বল হাতে নিজে ২ উইকেট নিলেও দুবাই ক‌্যাপিটালস জিততে পারেনি। তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের পেসারের। 

নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম‌্যাচে বড় জয় পেয়েছে তারা। রোববার আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব‌্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানদের দুবাই ক‌্যাপিটালস। 

আগে ব‌্যাটিং করে দুবাই ৪ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে আবুধাবি নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আসরের প্রথম জয়ের সঙ্গে কিছু রান রেটও বাড়িয়ে নিতে পেরেছে দুবাই। 

যা সম্ভব হয়েছে মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে। বাঁহাতি পেসার জয় পাওয়া ম‌্যাচেও পেয়েছেন ২ উইকেট। ৩ ওভারে ২২ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাওয়ার প্লে’তে দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে উন্মুক্ত চাঁদকে ফেরান মোস্তাফিজ। এরপর আক্রমণাত্মক ব‌্যাটসম‌্যান ফিল সল্টের উইকেট নেন। সল্টের ব‌্যাটেই দুই চার ও এক ছক্কা হজম করেন তিনি। পরে প্রতিশোধ নিয়ে শেষ হাসিটা তিনিই হাসেন। 

দুবাইয়ের সেরা বোলার ছিলেন ওয়াকার সালামখেইল। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন। তবে তাদের জয়ের নায়ক রোভমান পাওয়েল। প্রথম ইনিংসে তার ঝড়ো ব‌্যাটিংয়েই দল জিতেছে। ৫২ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার। ৮ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৫২ রান করেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়