ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানকে ১৬১ রানের টার্গেট দিলো আরব আমিরাত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
আফগানিস্তানকে ১৬১ রানের টার্গেট দিলো আরব আমিরাত

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান। দিল্লিতে আফগানিস্তান টস জিতে আরব আমিরাতকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৬১ রান।

আরব আমিরাতের রান ১৬০ পর্যন্ত নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলিশান শরাফু ও সোহাইব খান। ১৩ রানেই ২ উইকেট হারানোর পর তাদের দুজনের ব্যাটে ভর করে ৯৭ রান পর্যন্ত যায় তারা। এরপর শরাফু ফিরেন ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করে।

আরো পড়ুন:

সোহাইব অবশ্য ফিফটি তুলে নেন। ৪৮ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তাতে আরব আমিরাতের রান ১৬০ পর্যন্ত যায়।

বল হাতে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ১৫ রানে ৪টি উইকেট নেন। মুজিব উর রহমান ৪ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট।

আগের দুই ম্যাচে একটি জয় পাওয়া আমিরাত আজকেও যদি জয় পায় তাহলে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারবে। হেরে গেলে নিউ জিল্যান্ডের জন্য পথ সহজ হয়ে যাবে। আফগানিস্তান অবশ্য দুই ম্যাচ খেলে এখনো কোনো জয় পায়নি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়