ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতালিকে ২০৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
ইতালিকে ২০৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে নবাগত দল ইতালির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে। জিততে ইতালিকে করতে হবে ২০৩ রান।

ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান উইল জ্যাকস একমাত্র ফিফটির দেখা পান। তিনি ২২ বলে ৩টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া টপ অর্ডারে ফিল সল্ট ২৮, জ্যাকব বেথেল করেন ২৩ রান।

আরো পড়ুন:

মিডল অর্ডারে জ্যাকস ছাড়াও টম ব্যান্টন ৩০, স্যাম কারান ২৫, হ্যারি ব্রুক ১৪ ও টেল এন্ডার জেমি ওভারটন করেন ১৫ রান।

বল হাতে ইতালির গ্রান্ট স্টিওয়ার্ট ৪ ওভারে ৫১ রানে ২টি ও ক্রিশান কুলুগামানাগে ৪ ওভারে ৪১ রানে নেন ২টি উইকেট।

ইংল্যান্ড তাদের আগের তিন ম্যাচের দুটি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। আজ তারা জিতলে পরের পর্ব নিশ্চিত করবে। আর ইতালি জিতলে পরের রাউন্ডের আশা জাগিয়ে রাখবে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়