ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাহাত ফতেহ আলীকে গান শোনালেন রুবাইয়াত

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাহাত ফতেহ আলীকে গান শোনালেন রুবাইয়াত

বিনোদন প্রতিবেদক: ‘গতকাল একটি অনুষ্ঠানে সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হয়। এ সময় তার সঙ্গে কথা বলারও সুযোগ পেয়েছিলাম। তাকে দু-লাইন গান গেয়ে শুনিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন।’ রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন তরুণ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান।

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সুফি, কাওয়ালি, গজলের জনপ্রিয় এই শিল্পী বলিউডের গানে প্লেব্যাক করে বেশি পরিচিতি লাভ করেছেন। গতকাল সোমবার লন্ডনের একটি অনুষ্ঠানে তার সঙ্গে দেখা করেন রুবাইয়াত।

রুবাইয়াত জাহানের গাওয়া ‘রিস্কি রিস্কি চাহনি দিলা’ শিরোনামের গানটি গত ঈদুল ফিতরে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। এর সংগীতায়োজন করেন রাজা।

দেখুন: ‘রিস্কি রিস্কি চাহনি দিলা’ গানটি।




রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়