বাংলাদেশের যত সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ২৯তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিলো বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের ২৩তম সিরিজ জয়। দেশের বাইরে সিরিজ জিতেছে ৬টি।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এর আগে ওয়ানডে সিরিজ খেলেছে একটি। ২০১৬ সালে খেলা সেই সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে। এবার টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়।
দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় হাবিবুল বাশারের দল। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের মাটিতে তাদের হারায় ৩-০ ব্যবধানে।
রাইজিংবিডি’র পাঠকদের জন্য একনজরে বাংলাদেশের জয় পাওয়া সিরিজগুলো তুলে ধরা হলো:
| প্রতিপক্ষ | সাল | ব্যবধান | মাঠ |
| জিম্বাবুয়ে | ২০০৫/০৫ | ৩-২ | বাংলাদেশ |
| কেনিয়া | ২০০৫/০৬ | ৪-০ | বাংলাদেশ |
| কেনিয়া | ২০০৬ | ৩-০ | কেনিয়া |
| জিম্বাবুয়ে | ২০০৬/০৭ | ৫-০ | বাংলাদেশ |
| স্কটল্যান্ড | ২০০৬/০৭ | ২-০ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০০৬/০৭ | ৩-১ | জিম্বাবুয়ে |
| আয়ারল্যান্ড | ২০০৭/০৮ | ৩-০ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০০৮/০৯ | ২-১ | বাংলাদেশ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০০৯ | ৩-০ | ওয়েস্ট ইন্ডিজ |
| জিম্বাবুয়ে | ২০০৯ | ৪-১ | জিম্বাবুয়ে |
| জিম্বাবুয়ে | ২০০৯/১০ | ৪-১ | বাংলাদেশ |
| নিউ জিল্যান্ড | ২০১১/১২ | ৪-০ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০১১/১২ | ৩-১ | বাংলাদেশ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০১২/১৩ | ৩-২ | বাংলাদেশ |
| নিউ জিল্যান্ড | ২০১৩/১৪ | ৩-০ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০১৪ | ৩-০ | বাংলাদেশ |
| পাকিস্তান | ২০১৫ | ৩-০ | বাংলাদেশ |
| ভারত | ২০১৫ | ২-১ | বাংলাদেশ |
| দক্ষিণ আফ্রিকা | ২০১৫ | ২-১ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০১৫ | ৩-০ | বাংলাদেশ |
| আফগানিস্তান | ২০১৬ | ২-১ | বাংলাদেশ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০১৮ | ২-১ | ওয়েস্ট ইন্ডিজ |
| জিম্বাবুয়ে | ২০১৮ | ৩-০ | বাংলাদেশ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০১৮ | ২-১ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০২০ | ৩-০ | বাংলাদেশ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০২১ | ৩-০ | বাংলাদেশ |
| শ্রীলঙ্কা | ২০২১ | ২-১ | বাংলাদেশ |
| জিম্বাবুয়ে | ২০২১ | ৩-০ | বাংলাদেশ |
|
আফগানিস্তান |
২০২২ | ২-০ | বাংলাদেশ |
ইয়াসিন/আমিনুল