‘গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জিয়া শিশু কিশোর সংগঠন’
বৃহস্পতিবার জিয়া শিশু কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো হয়
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জিয়া শিশু কিশোর সংগঠন বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, গণতান্ত্রিক আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সংগঠনের মাধ্যমে শত শত নেতাকর্মী তৈরি হয়েছে, যারা পরবর্তীতে বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) জিয়া শিশু কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “জিয়া শিশু কিশোর সংগঠন অতীতে এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” এছাড়া, বিগত সময়ে গণহত্যাকারী ও গায়ের জোরে তিনটি নির্বাচনের তথাকথিত বিজয়ের দম্ভোক্তি দেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে ম্লান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “যারা এ ধরনের দম্ভ দেখিয়েছিল, তারা আজ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
শামসুজ্জামান দুদু বলেন, “আজ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল। জিয়া শিশু কিশোর সংগঠন যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ধারাবাহিকতায় সংগঠনটি এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
ঢাকা/নজরুল/ইভা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন