ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে স্পা থেকে তিন বিদেশি নারী গ্রেপ্তার

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৬ জুলাই ২০২৪   আপডেট: ২২:১০, ৬ জুলাই ২০২৪
মালদ্বীপে স্পা থেকে তিন বিদেশি নারী গ্রেপ্তার

অনৈতিক কর্মকাণ্ডের সন্দেহে শুক্রবার (৫ জুলাই) রাতে মালদ্বীপের মালে শহরের একটি স্পা থেকে গ্রেপ্তার হওয়া তিন থাই মহিলাকে ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া মালদ্বীপের ব্যক্তিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।

দেশটির পুলিশ সূত্র জানায়, গোয়েন্দাদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চার সন্দেহভাজনকে গত রাতে গ্রেপ্তার করে পুলিশ। এসব মহিলা মালে সিটিতে পতিতাবৃত্তির জন্য ফ্রন্ট হিসাবে একটি স্পা ব্যবহার করতো।

শুক্রবার রাতে মিডিয়াকে দেওয়া এক বার্তায় পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া মালদ্বীপের ব্যক্তিকে রিমান্ড শুনানির জন্য ফৌজদারি আদালতে আনা হলে ফৌজদারি আদালত শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তবে তিন থাই নারীকে ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়