ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।   

করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় ৪ জুলাই শনিবার থেকে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত পুরো ক্যাম্পাস লকডাউন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। 

লকডাউনের এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি'র সিন্ডিকেট সদস্যবৃন্দের সাথে জরুরী আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

লকডাউন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


চট্টগ্রাম/ রেজাউল/ টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়