ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩ মে ২০২১  
শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন পালিত

রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের ৯৩তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (৩ মে) রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারে প্রতিকৃতিতে মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর শাখা।

আরো পড়ুন:

এর আগে শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগরের নির্বাহী সভাপতি সুজিত সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, মহিলা ইউনিটের সভাপতি হালিমা খাতুন লিমা, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু প্রমুখ।
 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়