ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ৩ মে ২০২১   আপডেট: ১৫:৪০, ৩ মে ২০২১
ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

খুলনায় এক ব‌্যবসায়ীর কাছ থে‌কে ৪ লাখ টাকা ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ মে) সকাল সা‌ড়ে ৯ টায় নগরীর ইকবালনগর গ্রিন স্কু‌লের সাম‌নে এ ছিনতাই‌য়ের ঘটনা ঘ‌টে। পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক কর‌তে পা‌রে‌নি।

আরো পড়ুন:

খুলনা সদর থানার সে‌কেন্ড অ‌ফিসার বিএম ম‌নিরুজ্জামান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

বিএম ম‌নিরুজ্জামান জানান, নগরীর ১০৬ খানজাহান আলী রো‌ডের বা‌সিন্দা মো. ইকবাল হাসান খান লাবুসহ দু’জন সকাল ৯টার দিকে মটরসাই‌কেলযো‌গে গল্লামারি তার ব‌্যবসা প্রতিষ্ঠানে য‌া‌চ্ছিলেন। পথে তি‌নি গরীব নেওয়াজ ক্লি‌নি‌কের পিছনের সড়ক দি‌য়ে ইকবাল নগর স্কুল পার হয়ে গ্রিন স্কু‌লের সামনে পৌঁছা‌লে সন্ত্রাসীরা তা‌দের গ‌তি‌রোধ ক‌রে। এক পযায়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাবুর কা‌ছে থাকা টাকার ব‌্যাগ নি‌য়ে পা‌লি‌য়ে যায়। যার ম‌ধ্যে তার ব‌্যবসার ৪ লাখ ২৩ হাজার ৩শ টাকা ছিল বলে দাবি করেছেন তিনি।

ব্যবসায়ী লাবু জানান, তার ই‌জিবাইক ও মোটরসাই‌কেলের ব‌্যবসা র‌য়ে‌ছে। তি‌নি এ ব‌্যবসার টাকা নি‌য়ে প্রতিষ্ঠ‌ানের দি‌কে যা‌চ্ছিলেন। একটি মোটরসাই‌কে‌লে তিনজন সন্ত্রাসী চাপা‌তি ও অস্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে তা‌দের কাছ থে‌কে টাকার ব্যাগ ছি‌নি‌য়ে নেয়। পরে পু‌লিশ‌কে খবর দি‌লে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অ‌ভিযান অব‌্যাহত রয়ে‌ছে বলে জানান থানার সে‌কেন্ড অ‌ফিসার বিএম ম‌নিরুজ্জামান।


 

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়