ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্যানারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৩ জুলাই ২০২১   আপডেট: ১৩:০২, ৩ জুলাই ২০২১
ট্যানারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর মুক্তি ট্যানারির ভিতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকালে ট্যানারি ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন:

সাভার বিসিক শিল্প নগরীর ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের নাম মাহবুবুর রহমান (৫০)। তিনি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত মৌলভী আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় এক শ্রমিক জানান, শনিবার ভোর সকাল ৬টার দিকে তিনি কাজে যোগদান করার সময় জানালা দিয়ে মুক্তি ট্যানারি দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের লাশ দেখতে পান। পরে বিষয়টি ট্যানারি ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে মাহবুবুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই জাহিদুল ইসলাম জানান, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে দেনায় জর্জরিত ছিলেন। দেনা পরিশোধের জন্য তার একটি জমি ব্যাংকে মর্টগেজ রাখা হয়েছিল। সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ থেকেও তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআই আরও জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 

সাব্বির/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়