ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে বাসচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৩

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৯ জানুয়ারি ২০২২  
মানিকগঞ্জে বাসচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৩

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ে কমর্ফোট লাইন নামের বাসের চাপায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডে বাসটি অটোরিকশাকে চাপা দিলে এই তিনজন প্রাণ হারান।

এরা হলেন অটোরিকশা চালক জাহিদ (৪০) যাত্রী আব্দুর রহমান (২৫) ও রাজ্জাক (৩০) । এদের বাড়ি হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে।  

বরংগাইল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াদ মাহমুদ বলেন, পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন নামের বাসের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক জাহিদ ও যাত্রী রহমান মারা যান। গুরুতর আহত আরেক যাত্রী রাজ্জাককে হাসপাতালে নেওয়া পথে মারা যায়। দুর্ঘটনার পর পরই বাসটিসহ চালক ছাত্তার মোল্লা (৫৫) কে আটক করা হয়েছে। 

চন্দন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়