ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর উদ্বোধনের দিন টাঙ্গাইলে কয়েদিরা পাবেন উন্নত খাবার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৯ জুন ২০২২   আপডেট: ১৪:৫১, ১৯ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনের দিন টাঙ্গাইলে কয়েদিরা পাবেন উন্নত খাবার

পদ্মা সেতু উদ্বোধনের দিন টাঙ্গাইল কারাগারের দেড় হাজার কয়েদি ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭০০ রোগীকে উন্নত মানের খাবার দেবে জেলা প্রশাসন। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের শিশু ও বাসিন্দাদের মধ্যে খাবারের পাশাপাশি নতুন পোশাক বিতরণ করা হবে। 

রোববার (১৯ জুন) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জেলা পর্যায়ে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। 

আরো পড়ুন:

জানা গেছে, জেলা শহরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর পাশাপাশি দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে ফুটবল খেলা ও রাতে আতশবাজির আয়োজন করা হবে।

জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক অদ্যক্ষ অধ্যাপক আলীম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।
 

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়