ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৭ অক্টোবর ২০২২  
অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান

রাজশাহীর গোদাগাড়ীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত মেহেদীর বাড়ি লস্করহাটি গ্রামে। 

র‌্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতেন মেহেদী। গত ৪ অক্টোবর প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান তিনি। এ নিয়ে ওই ছাত্রীর বাবা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর র‌্যাব সদস্যরা অভিযান চালায়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই কিশোরীর চাচাতো ভাইকে অপহরণ করে নিয়ে যান মেহেদী ও তার সহযোগীরা। অপহরণের পর ওই কিশোরীর ভাইকে নির্যাতন করা হয়। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। পরে তাকে ফেলে যাওয়া হয়।

ওই ঘটনায় স্কুলছাত্রের বাবা মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন কারাগারে থেকে তিনি জামিনে মুক্তি পান তিনি। এরপরই ওই কিশোরীকে অপহরণ করেন তিনি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মেহেদীকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা কিশোরীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

শিরিন সুলতানা/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়