যত বেশি ভোট, তত বেশি উন্নয়ন: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের চেষ্টা যাতে দেশের জনগণ ভোট দিতে না পারেন। তাই আমাদের বেশি করে ভোট দিতে হবে এবং বেশি করে ভোট কেন্দ্রে আসতে হবে। যত বেশি ভোট তত বেশি উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জাহিদ মালেক।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। দেশের মানুষ জ্বালাও-পোড়াও, বোমা হমলা ও অগ্নি সন্ত্রাস চায় না।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চন্দন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৯, আক্রান্ত ১১০৫