বোনের প্রচরণায় সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
সোহেল তাজ
গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনি প্রচরণায় অংশ নিয়েছেন তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলার কাপাসিয়ার টোক সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির পথসভায় যোগ দেন তিনি। সিমিন হোসেন রিমি ও সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান।
সোহেল তাজ বলেন, রাজনীতি করতে হবে মানুষের জন্য। আমাদের পরিবার, তাজউদ্দীন আহমদ, জোহরা তাজউদ্দিন আহমদ সেই শিক্ষাই দিয়েছেন। নিজের সবকিছু বিলিয়ে দিয়ে জনগণের কল্যাণ, জনগণের সেবায় কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমার বোন সিমিন হোসেন রিমি সেই বিশ্বাস ধারণ করেই কাজ করেছেন। আগামীতেও তিনি নৌকা মার্কায় জয়ী হয়ে আরও দৃঢ়ভাবে সেই কাজগুলো করে যাবেন। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, যেন আরও ভালো কাজ করতে পারেন।
গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে, অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত।
গাজীপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গতাজ-কন্যা সিমিন হোসেন রিমির বিপক্ষে নির্বাচনি মাঠে রয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। এছাড়া, এই আসনে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কংগ্রেসসহ ৫ প্রার্থী রয়েছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন।
রেজাউল/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম