বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা
খুলনায় ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎকে শোকজ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দকে শোকজ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) তাকে শোকজ করেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের নির্বাচনি তদন্ত কমিটি ও সিনিয়র সহকারী জজ রত্না সাহা।
ইউজিসি সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের ছেলে।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন জেলা প্রশাসক, খুলনা ও রিটার্নিং অফিসারের কার্যালয় বরাবর আপনার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে লিখিত অভিযোগটির আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটির নিকট প্রেরিত হয়। ওই অভিযোগ অনুযায়ী আপনি সরকারি সুবিধাভোগী ব্যক্তি হওয়া স্বত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় আপনার অনুরূপ কার্যের কারণে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় সময় আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, খুলনা-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দের ছেলে ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দের বিরুদ্ধে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। সেটি আমরা নির্বাচনি তদন্ত কমিটির কাছে পাঠিয়েছি। তারা হয়তো শোকজ করেছে।
নূরুজ্জামান/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম