ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় ট্রাকে পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী ও ছেলে আহত 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
চুয়াডাঙ্গায় ট্রাকে পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী ও ছেলে আহত 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী আনজিরা খাতুন (৪৫) নিহত হয়েছে। তার স্বামী ও ছেলে আহত হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাক চালক রবিকে পুলিশ আটক করেছে। নিহত আনজিরা খাতুন কু্ষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের হামিদুলের স্ত্রী।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গার কালিদাসপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গনি জানান, দুপুরে মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের ভ্যান চালক হামিদুল নিজের ভ্যানে করে স্ত্রী আনজিরা খাতুন (৪৫) ও ছেলে সুমনকে (১৫) নিয়ে আলমাডাঙ্গা আসার পথে কালিদাসপুরে পৌঁছালে দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে হামিদুলের স্ত্রী আনজিরা খাতুন (৪৫) মারা যায়। ভ্যান চালক হামিদুল এবং তাদের ছেলে সুমন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালক রবিকে ট্রাকসহ আটক করা হয় হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়