ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৫ মার্চ ২০২৪   আপডেট: ১৫:১৮, ১৫ মার্চ ২০২৪
মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বগুড়ায় মোবাইল চুরির অপবাদে সাওয়াল (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাওয়াল বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- একই এলাকার রেজাউল, তার স্ত্রী সানু ও মেয়ে আশা।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন বলেন, সম্প্রতি রেজাউলের বাসা থেকে একটি মোবাইল চুরি হয়। মোবাইল চুরির অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে আনা হয়। পরে বাড়ির পার্শ্বে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেধে রেজাউল তার স্ত্রী ও মেয়ে সাওয়ালকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ রেজাউল, তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে গ্রেপ্তার করে।

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়