ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নলছিটিতে খালে পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৩ মে ২০২৫  
নলছিটিতে খালে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় খালে পড়ে আদুরী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া আদুরী একই গ্রামের জসিম হাওলাদারের মেয়ে।

আরো পড়ুন:

‎স্থানীয় সূত্র জানায়, খেলার সময় পরিবারের অজান্তে আদুরী বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খাল থেকে তুলে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আদুরীকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়