ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জ পৌরসভায় ৬২ কোটি টাকার বাজেট

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২০ জুলাই ২০২৫  
কালীগঞ্জ পৌরসভায় ৬২ কোটি টাকার বাজেট

কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কর আরোপ করা হয়নি।

রবিবার (২০ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। 

আরো পড়ুন:

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে পূর্বের জেরসহ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ২০ লাখ ৯ হাজার ৬৪৯ টাকা।

উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ১৯ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা। সব মিলিয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা।

বাজেট ঘোষণার পরে পৌর এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকেরা, রাজনৈতিক দলের নেতারা এবং স্থানীয় সাংবাদিকেরা। 

পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, “নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেটে নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে।”

ঢাকা/রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়