ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৫
জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে ওসমান হারুনি নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধর্মকুড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

ওসমান হারুনি পলাবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। তিনি মোহনা টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শোভন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়