ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাকে অগ্নিসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪৬, ১৬ নভেম্বর ২০২৫
কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাকে অগ্নিসংযোগ

কুষ্টিয়া শহরের আড়ুয়া পাড়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ নাশকতা করা হয়। রোববার সকালে ট্রাকে আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় আগুন ধরিয়ে দিচ্ছেন দুই যুবক। তাদের একজন মাথায় হেলমেট ছিল। আগুন দেওয়ার সময় একজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেছেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিল। তারা টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের খবর পাইনি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/কাঞ্চন/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়