ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১৬:২৭, ১৭ মার্চ ২০২৬
আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার রাতে বিমান হামলা চালিয়ে আলি এবং ইরানের বাসিজ সামরিক ইউনিটের কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার দাবি করেছেন।

কাটজ এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনী তাকে জানিয়েছে যে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন।

আরো পড়ুন:

কাটজের মন্তব্যের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইসরায়েলের দাবি সত্য হলে ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলি-মার্কিন বিমান হামলার প্রথম দিনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর লারিজানিই হবেন নিহত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি।

কাটজ বলেছেন, ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন।

বাসিজ মিলিশিয়া হলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নিয়ন্ত্রণে থাকা একটি খণ্ডকালীন আধাসামরিক বাহিনী, যা প্রায়শই ইরানের অভ্যন্তরে বিক্ষোভ দমনে ব্যবহৃত হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি নেতা , “ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্মূল করার” নির্দেশ দিয়েছেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়