ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে একজনের মৃত্যু

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৭ মার্চ ২০২৬  
যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে একজনের মৃত্যু

ফাইল ফটো

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে গঙ্গাস্নান করতে নামার সময় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাদাঘাট (লাউড়েরগড় পার্শ্ববর্তী) রাজারগাঁও গ্রামের যাদুকাটা নদীর তীরে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, সকাল যাদুকাটা নদীতে গঙ্গাস্নান করতে আসেন এক ব্যক্তি। নদীর পাড়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে থাকা লোকজন তাকে মেডিকেল টিমের কাছে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে অসুস্থ ব্যক্তিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির সঙ্গে আসা কাউকে পাওয়া যাচ্ছে না। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি তার নাম-পরিচয় শনাক্তের।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়