ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০২, ৪ জানুয়ারি ২০২৬
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ 

গাজীপুরের সফিপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে কারখানার শ্রমিকরা

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা। ফলে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। 

আরো পড়ুন:

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন পাওনা রয়েছে। পাওনা বেতন না পেয়ে শ্রমিকরা আজ রবিবার সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এরপর থেকে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিম হোসেন বলেন, “একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।”
 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়