ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরণখোলায় মসজিদের রড-সিমেন্ট চুরি

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শরণখোলায় মসজিদের রড-সিমেন্ট চুরি

বাগেরহাটের শরণখোলায় নির্মাণাধীন একটি মসজিদের রড ও সিমেন্ট দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

মসজিদের নির্মাণকাজের দেখাশোনার দায়িত্বে তাকা মামুন পহলান জানান, রাত ১২টা পর্যন্ত তিনি ঘটনাস্থলে ছিলেন। এরপর বাড়ি চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা মসজিদের রড ও সিমেন্ট চুরি করে নিয়ে যায়। সেই সঙ্গে মসজিদ নির্মাণের জায়গায় বড় একটি গর্ত করে রেখে গেছে।

মসজিদ কমিটির সভাপতি পান্না মিয়া ফরাজি বলেন, “দীর্ঘদিন ধরে মসজিদের জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায় ঘোষণার পরই নির্মাণকাজ কাজ শুরু করা হয়। কাজ চলাকালীন সময় চুরি হলো। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।”

শরণখোলা থানার ওসি কামরুজ্জামান খান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/আমিনুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়