ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে নিহত বাংলাদেশি যুবকের বাড়ি কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ৯ মার্চ ২০২৬   আপডেট: ০৯:১৫, ৯ মার্চ ২০২৬
সৌদি আরবে নিহত বাংলাদেশি যুবকের বাড়ি কিশোরগঞ্জে

বাচ্চু মিয়া

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর মিলেছে।

রবিবার (৮ মার্চ) দেশটির আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়। ইফতারের আগ মুহূর্তে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

বর্তমানে মক্কা প্রবাসী ও কাটিয়াদি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হুসাইন এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ 

ইমরান হুসাইন জানান, বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম রইস উদ্দিন।

তিনি জানান, যে এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার জানান, বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 

তিনি জানান, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে এক সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়