খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খুলনার শিববাড়ি মোড় এলাকায় আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় অ্যাম্বুলেন্সে রোগী ছিল না। চালক সোহাগ জানান, প্রথমে গাড়ির ভেতর থেকে অস্বাভাবিক গন্ধ পান তিনি। এবং কিছুক্ষণের মধ্যে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে পিছনে তাকিয়ে দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে তিনি প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা/নূরুজ্জামান//
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী