ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুব সমাজকে বইমুখী করতে গ্রামে গণপাঠাগার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৩১ মার্চ ২০২৬  
যুব সমাজকে বইমুখী করতে গ্রামে গণপাঠাগার

গ্রামের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং তাদের বইমুখী করতে নিভৃত গ্রামে চালু করা হলো গণপাঠাগার। 

মঙ্গলবার বিকালে গাজীপুর সদর উপজেলার বিবাদিয়া গ্রামে পাঠাগারটি উদ্বোধন করা হয়।  

উদ্বোধনের সময় গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে পাঠাগারটির নাম দেন আ. রাজ্জাক মুন্সী স্মৃতি গণপাঠাগার।  

পাঠাগারের পরিচালক মো. রুমান হাসান বলেন, আমাদের গ্রামটি শহর থেকে অনেকটা ভেতরে। আমি ভার্সিটি থেকে ফেরার পথে দেখি শিক্ষার্থী ও যুবকরা মোবাইলে আসক্ত, কেউ কেউ নেশার সঙ্গেও জড়িয়ে গেছে। তাদের মধ্যে সামাজিক কাজ ও সংগঠন করার তেমন আগ্রহ নেই। পরে আমি সিদ্ধান্ত নেই, একটি গণপাঠাগার করব। এতে তারা অন্তত বই পড়ে সময় কাটাতে পারবে।’’  

মুক্তিযোদ্ধা মো. সাইয়েদুল হক মোল্লা বলেন, ‘‘পড়াশোনা ও জ্ঞান অর্জনের বিকল্প নেই। এই গণপাঠাগারে এলাকার যুবসমাজ ও শিশুরা কিছুটা হলেও উপকৃত হবে। এখানে সব ধরনের বই থাকবে। এতে তরুণরা জানতে পারবে। আমরা খুবই আশাবাদী।’’  

 

ঢাকা/রেজাউল//

সর্বশেষ

পাঠকপ্রিয়