ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচনে লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৪৫, ৯ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

সাংবাদিক তরিকুল শিবলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) লাইভ সংবাদ প্রচারের সময় তরিকুল শিবলী  (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে সংবাদ প্রচারের সময় এ ঘটনা ঘটে। তরিকুল  শিবলী ‘চ্যানেল এস’ এ সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। 

আরো পড়ুন:

তার সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভেতর থেকে লাইভে যুক্ত ছিলেন তরিকুল। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তরিকুল  শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর। তার বাবার নাম এ কে এম শাহিদুল্লাহ। ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই সাংবাদিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

তিনি আরো জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়