ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর জন্মদিনে কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২১  
প্রধানমন্ত্রীর জন্মদিনে কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ। 

আরো পড়ুন:

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।   

এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিলসহ ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।  মিছিলে শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন, আজকে মোদের খুশির দিন ইত্যাদি স্লোগানে দিতে থাকে। এ সময় শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, লোক প্রশাসন বিভাগের সভাপতি মো. রশীদুল ইসলাম শেখ।  

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের অহংকার। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। আমরা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আজকে আমি এবং আমার সংগঠনের খুশির দিন। জননেত্রী শেখ হাসিনার অর্জনকে জাতির সামনে আরও বেশি বেশি তুলে ধরা উচিত। 

এছাড়াও, জন্মদিন উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

শরীফ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়