ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় ‘রাধারমন দত্ত লোকদর্শন ও গীতিরূপ বিশ্লেষণ’  

আশিকুর রহমান, নজরুল বিশ্ববিদ্যালয়  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২২  
বইমেলায় ‘রাধারমন দত্ত লোকদর্শন ও গীতিরূপ বিশ্লেষণ’  

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েরের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহিদুল কবীরের বই ‌‌‌‘রাধারমন দত্ত লোকদর্শন ও গীতিরূপ বিশ্লেষণ’।

বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। মেলার ৩৩৭-৩৩৯নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। 

আরো পড়ুন:

বই সম্পর্কে লেখক বলেন, মানুষের কল্যাণ ও ভাবনালোকের মুক্তিকল্পে ‘বৈষ্ণব দর্শন’ এখানকার সমগ্র জনগোষ্ঠীর কাছে একটি জনপ্রিয় ধারা, যার বিকাশ ও প্রকাশ ঘটেছে সংগীত ও সুরের মাধ্যমে। গ্রন্থটিতে আমাদের অতি পরিচিত ও প্রিয় এ-ধারার নানা বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। বৈষ্ণব কবি রাধারমন সৃষ্ট সাধনগীতের রূপ, বৈশিষ্ট্য, দর্শন, বিষয়বস্তু, গঠন, পরিবেশন রীতি, চর্চার গতি-প্রকৃতি প্রভৃতি বিষয়ে পাঠের মাধ্যমে পাঠকরা জীবনের আনন্দে নিমজ্জিত হোক এই কামনা করছি।

অধ্যাপক ড. জাহিদুল কবীরের জন্ম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (২০১৪), একই বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক (২০০৩) ও স্নাতকোত্তর (২০০৪) ডিগ্রি লাভ করেন। লোকসংস্কৃতি ও সংগীত বিষয়ে দেশি-বিদেশি জার্নালে তার ৩৫টি গবেষণা প্রবন্ধ ও ৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে।

/মাহি/

সর্বশেষ

পাঠকপ্রিয়